× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৪ পিএম

‘নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে পরিস্থিতি আবারও ৫ আগস্টের রূপ নিতে পারে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি- রূপালী বাংলাদেশ

নির্বাচন পরিচালনায় প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে যেকোনো আসনে পরিস্থিতি ৫ আগস্টের মতো রূপ নিতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার নির্বাচনি এলাকায় প্রায় পাঁচ লাখ ভোটার রয়েছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সবাই নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এজন্য পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা দলের কর্মীরা যেন অন্য প্রার্থী কিংবা সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন না করে, সেটিও নিশ্চিত করতে হবে। প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার সব পক্ষের কাছেই তার প্রত্যাশা, তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোথাও নিরপেক্ষতার ঘাটতি দেখা যায়, তাহলে অতীতে ঘটে যাওয়া ৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি যেকোনো জায়গায়ই ঘটতে পারে। তাই সবাইকে সেই অভিজ্ঞতা স্মরণে রাখার আহ্বান জানান তিনি।

এ সময় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আইনের সীমার মধ্যেই দায়িত্ব পালন করতে হবে এবং কোনো প্রার্থীকে পক্ষপাতমূলক দৃষ্টিতে দেখা যাবে না। আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয় এই দাবি জানান তিনি।

উল্লেখ্য, এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার একটি নির্বাচনি প্রচারণা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং আঙুল উঁচিয়ে কথা বলেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!