× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:০৬ পিএম

চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:০৬ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে কঠোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই জামায়াতের রাজনীতির অন্যতম লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ আদর্শ স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। এই জনসভার মধ্য দিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির পক্ষ থেকে সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, জামায়াত সে ধরনের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, ২০০০ টাকা দিয়ে একটি পরিবারের প্রকৃত সমস্যার কি সমাধান সম্ভব? বরং এ ধরনের সহায়তা ব্যবস্থায় দুর্নীতি ও ভাগ-বাঁটোয়ারার আশঙ্কা থেকেই যায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হলেও দেশে এক ধরনের ‘বেসরকারি ট্যাক্স’ চালু আছে, যা চাঁদাবাজির মাধ্যমেই আদায় করা হয়। মুদির দোকান, রাস্তার হকার, এমনকি ভিক্ষুকদের কাছ থেকেও এই অবৈধ ট্যাক্স নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এই ট্যাক্স জনগণের হাতে ফিরিয়ে না দিয়ে আমরা তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চাই।

চাঁদাবাজির বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, রাস্তায় গাড়ি থামিয়ে টাকা নেওয়া হয় ‘রাজনৈতিক ইজারা’র নামে। কেউ দলীয় পরিচয় জানতে চাইলেও অনেক সময় বলা হয়, নাম জানার দরকার কী, টাকা দেন। এই সংস্কৃতি আর চলবে না বলে দৃঢ় অঙ্গীকার করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি—চাঁদা আমরা নেব না এবং কাউকে নিতেও দেব না। আমরা দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ইনসাফ নিশ্চিত হবে এবং বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। সেই বাংলাদেশ হবে শিশু, তরুণ, যুবক-যুবতী, শ্রমিক, কৃষক ও পেশাজীবীদের বাংলাদেশ। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব মানুষের অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

জনসভায় জামায়াত আমির বলেন, ‘এই বাংলাদেশ হবে আপামর জনগণের বাংলাদেশ—ন্যায়, সততা ও মানবিকতার বাংলাদেশ।’

Link copied!