× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:৫৯ এএম

১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে : শফিকুর রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:৫৯ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি - সংগৃহীত

জনগণকে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার মতো বিভিন্ন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চল যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা মানুষকে কেনার চেষ্টা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজে এই কাজ করেন, তারা জনগণের ওপর চাপ প্রয়োগ করছেন। ১০ টাকা কেজি দরে অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা ভোটের বৈধ অধিকার প্রভাবিত করার মতো চোরাপথকে ঘৃণা করি।

তিনি আরও বলেন, মিথ্যা কোনো স্বপ্ন নয়। সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন করা হবে। জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমরা যদি দেশের সেবা করি, তবে দেশকে বাস্তবতার ভিত্তিতে উন্নয়ন ও সমস্যা সমাধানের সুযোগ দিব। এটি কোনো অলীক স্বপ্ন বা মিথ্যা ওয়াদা নয়।

ডা. শফিকুর রহমান পোস্টাল ব্যালট প্রসঙ্গে জানান, বেশ কিছু পোস্টাল ব্যালট এখনো পৌঁছায়নি। নির্বাচন কমিশনকে সময়মতো ব্যবস্থা নিতে হবে যাতে ভোট ফিরিয়ে আনতে পারে। না হলে এটি জাতির জন্য দুর্ভাগ্য হবে।

প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা মজবুতভাবে ব্যবহার করুন। আপনার ভোটই নির্ধারণ করবে আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ কারা পাবে। ভোট শুধু অধিকার নয়, পবিত্র দায়িত্বও।

গণভোট ও জাতীয় ঐক্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের জন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ বলব। আমরা এককভাবে নয়, বাংলাদেশের সকল দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে যাচ্ছি। ব্যতিক্রম কিছু থাকতে পারে, তবে আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব।

Link copied!