× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৭ পিএম

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৭ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে দেশে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লার ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা গুলি করে আহত করে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব হামলার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশে অরাজকতা ছড়িয়ে দেওয়া।

তিনি বলেন, হাসান মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

বিবৃতিতে তিনি হাসান মোল্লাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীর ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

Link copied!