× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৫ এএম

জামায়াতে যোগদান করল স্বেচ্ছাসেবক দলের অর্ধশত নেতাকর্মী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৫ এএম

জামায়াতে যোগদান অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে যোগদান অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান জামায়াতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

এ সময় তিনি জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলে যোগদান করেন। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে আসা ওই নেতাকে বুকে জড়িয়ে নেন।

যোগদানকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, আজ থেকে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতের রাজনীতি করতে চাই।

তিনি আরও বলেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আমার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব যেন ড. শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামায়াতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!