× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:১৯ এএম

সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় আমিরের বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:১৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০)।

এ দিকে এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনার পর বুধবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

আমিরে জামায়াত নিহত মাওলানা রেজাউল করিমকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বলেন, যারা খুনের নেশায় মত্ত হয়েছে তাদের দ্রুত পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়, জনগণ এখন তা দেখতে চায়। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।

প্রসঙ্গত, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠের কর্মসূচি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে বিএনপি সমর্থকরা দেরিতে এসে চেয়ারে বসা নিয়ে জামায়াত কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।

ক্ষয়ক্ষতি ও হতাহত সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম মৃত্যুবরণ করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান পরিস্থিতি সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঝিনাইগাতী ও শ্রীবরদী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!