× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৪৩ পিএম

আপনাদের ভোটের দায়িত্ব নিলে কখনো খেয়ানত করব না : ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৪৩ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি জোর গলায় বলতে চাই, আপনাদের ভোটের আমানতের যে দায়িত্ব আমি নেব, তা কখনো খেয়ানত করব না। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন মন্ত্রী ছিলাম, তখন কারো কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করিনি। সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিকেই প্রাধান্য দিয়েছি। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়, তারা মূলত দেশেরই ক্ষতি করতে চায়। আমাদের মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কেউ আমাদের আটকাতে পারবে না। আর হিন্দু-মুসলমানকে ভাগ করে দিলে আমরা কখনোই এগোতে পারব না।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ এবং মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। ভোটাররাই দেশের প্রকৃত মালিক। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রয়োগ করতে হবে। 

পথসভায় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি মানুষের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করে। হিন্দু-মুসলমান এ দেশে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। আমরা এই সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!