× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫৮ পিএম

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫৮ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেরপুরে পৌঁছেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি হেলিকপ্টারে করে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুলমাঠে অবতরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে এই সফরে শেরপুরে এসেছেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় কবর জিয়ারতের কথা থাকলেও তিনি ১০টা ৫৬ মিনিটে শেরপুরে পৌঁছে সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন।

কবর জিয়ারতের পর ডা. শফিকুর রহমান শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর মাঠে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেন।

Link copied!