× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৫৩ এএম

ভারতের তৈরি ম্যালওয়্যার ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের তৈরি ম্যালওয়্যার ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে মো. সিরাজুল ইসলাম অভিযোগ করেন, জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে দলের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালাচ্ছে। তিনি সরকারের কাছে এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী, তাই নারীদের প্রতি অবমাননাকর কোনো বক্তব্য দলটির অবস্থানের প্রতিফলন নয়।

এর আগে গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের বিষয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশিত হয়। পরে দলটি জানায়, এটি অননুমোদিতভাবে সাইবার হামলার মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একই দিনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকেও একটি পোস্ট বিতর্কের জন্ম দেয়। এ ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে দলটি।

জামায়াত জানায়, হ্যাকিং সংক্রান্ত ঘটনায় ইতোমধ্যেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!