× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০১ এএম

আজ উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০১ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ উত্তরবঙ্গের নীলফামারী ও লালমনিরহাটসংলগ্ন তিস্তা ব্যারাজে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির। এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামে পৌঁছে সেখানে একটি জনসভায় উপস্থিত থাকবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম জানান, জনসভায় জামায়াতের আমির লালমনিরহাটের তিনজন ও নীলফামারীর চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। পাশাপাশি প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমির দেশের উন্নয়ন অগ্রগতি, কর্মসংস্থান এবং মানুষের জীবনযাত্রার সকল বিষয় নিয়ে আলোচনা করবেন। এটি হবে ভবিষ্যতের উন্নয়ন নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ জনসভা। অনুষ্ঠানে ১১ জোটের নেতাকর্মী উপস্থিত থাকবেন।

Link copied!