× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৪ পিএম

তারেক রহমানকে বিতর্কে বসার আহ্বান ডা. শফিকুর রহমানের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৪ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে একটি পলিসি ডিবেইট হলে তা দেশের জন্য অত্যন্ত উপকারী হতো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান জামায়াত আমির। 

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় সম্মানিত তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকেই কেবল বৈধতার জন্ম হয়। ন্যায্যতা ও জনআস্থা ছাড়া কোনো নির্বাচনি ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না।

জামায়াত আমির লেখেন, জুলাই বিপ্লবের পর আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব হলো-রাজনীতি যে ভদ্র, সহনশীল এবং সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করা। আসুন, গণমাধ্যম ও জনপর্যালোচনার সামনে দাঁড়িয়ে এমন এক শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।

জামায়াত আমির আরও লেখেন, আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা দুজনই আমাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতেই ছেড়ে দেব। 

পোস্টের শেষে তিনি বলেন, ‘আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকার করব।’


 

Link copied!