জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি আসনে আয়োজিত জনসভায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকার খেলার মাঠে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে এই নির্বাচনি জনসভা শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাস্থল পূর্ণ হয়ে ওঠে।
এই জনসভায় জামায়াত আমিরের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৪ আসনে ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মামুনুল হকের।
নির্বাচনি প্রচার শুরুর পর থেকে ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা ও নির্বাচনি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর অংশ হিসেবে তিনি ঢাকার বিভিন্ন সংসদীয় আসনেও একাধিক জনসভায় বক্তব্য রাখছেন।
এসব সভা থেকে ১১-দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি, সরকার গঠন করতে পারলে জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক প্রতিশ্রুতির কথাও তুলে ধরছেন জামায়াত আমির।

-20260204192957-20260207204343.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন