× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৫ এএম

জামায়াত জোট ক্ষমতায় এলে মন্ত্রিত্ব পাবেন নাহিদসহ যে চার নেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৫ এএম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ক্ষমতায় এলে চার নেতাকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন নির্বাচনি জনসভায় এই ঘোষণার মাধ্যমে দলটি সম্ভাব্য মন্ত্রিসভার একটি আংশিক চিত্র তুলে ধরেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় ঢাকা-১১ আসনের সংসদ প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় এলে নাহিদ ইসলামকে সরকারে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে। এ সময় তিনি যুব নেতৃত্বের ওপর দলের আস্থার কথাও উল্লেখ করেন।

এর আগে ৩১ জানুয়ারি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনি জনসভায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য করার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।

পরবর্তীতে ২ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত এক জনসভায় তিনি জানান, মহেশখালী-কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে তাকেও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। হামিদুর রহমান আযাদকে তিনি ওই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন।

এর আগে ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক জনসভায় জামায়াত আমির বলেন, ১১ দলীয় ঐক্য সরকার যদি গঠিত হয় এবং আপনারা এই আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে নির্বাচিত করেন, তাহলে তাকেও মন্ত্রী করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!