× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

ঢাকা-৭ আসনকে চাঁদামুক্ত গড়ার অঙ্গীকার আব্দুর রহমানের 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ঢাকা-৭ আসন। পরিবর্তনের ডাক দিয়ে রাজপথে নিজেদের শক্তির জানান দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত মাখা প্রতীক নিয়ে এমপি  প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচর থেকে শুরু হয়ে তাঁতীবাজার পর্যন্ত এক বিশাল গণমিছিলের মাধ্যমে নিজের শেষ নির্বাচনি বার্তা জনগণের কাছে পৌঁছে দেন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমিছিলটি কামরাঙ্গীরচর খালপার রোড থেকে শুরু হয়। এরপর লোহার ব্রিজ, লালবাগ কেল্লা, উর্দু রোড, চকবাজার জেলখানার মোড়, বংশাল ও মাহুতটুলি অতিক্রম করে নয়াবাজার ও বাবুবাজার হয়ে ইসলামপুর ও কোতোয়ালি থানার তাঁতীবাজারে এসে শেষ হয়। মিছিলজুড়ে “হাতপাখা” মার্কার সমর্থনে স্লোগান ও জনসমর্থন ছিল চোখে পড়ার মতো।

মিছিল শেষে আয়োজিত পথসভায়  আলহাজ্ব আব্দুর রহমান ঢাকা-৭ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানের বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করে বলেন দীর্ঘদিনের গ্যাস সংকট ও সুয়ারেজ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। জলাবদ্ধতা নিরসন করে ঢাকা ৭ নির্বাচনি এলাকা গড়ে তোলা হবে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। ঢাকা-৭ আসনকে সম্পূর্ণ চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। “আমরা এই জনপদে পরিবর্তনের যাত্রা শুরু করেছি। জনগণের অধিকার আদায়ে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। 

পথসভায় প্রার্থীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম এইচ মোস্তফা, আহবায়ক, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।  

এ ছাড়াও প্রতিটি থানা ও ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণমিছিলে উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

Link copied!