ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:০৫ পিএম
রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তারেক রহমান। ছবি : বিএনপির মিডিয়া সেল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। 

এর আগে, শারীরিক অসুস্থতাজনিত কারণে গতকাল মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকেলে রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান জানান, রিজভী আহমেদ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।