× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৬ পিএম

শুধু গতকাল নয়, ছয় মাস ধরেই গুজব শুনছি : ডিএমপি কমিশনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৬ পিএম

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত। ছবি : সংগৃহীত

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, চমৎকার পরিবেশে ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে তিনি ভোট-সংক্রান্ত গুজবে কোনো কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের একটি কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই। দীর্ঘ ১৭ বছর পরে নাগরিক অধিকার প্রয়োগে মানুষ এখানে অংশ নিচ্ছে। আমিও এতে আনন্দিত। আশা করি. সারাদিন সুষ্ঠুভাবে ভোট হবে এবং ফল প্রকাশ করা হবে।

গুজব প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, শুধু গতকাল নয়; ছয় মাস ধরেই নানা গুজব শোনা গেছে—ভোট হবে না, এটা হবে-সেটা হবে। আজ আপনাদের চোখে দেখা যাচ্ছেই চমৎকার ভোট-পরিবেশ চলছে।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বড় দুই প্রতিদ্বন্দ্বী দলই জানিয়েছে, ফলাফল যা-ই হোক, তারা মেনে নেবেন। যেহেতু ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে, সবাই ফল গ্রহণ করবে, ইনশাআল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!