× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৮ পিএম

৫ আসনে শাপলা কলির জয়ের কথা জানালেন আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৮ পিএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালীন প্রাথমিক ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ লিখেছেন, ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে নতুন রাজনৈতিক দল এবং তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে শাপলা কলি ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে এখন চলছে চূড়ান্ত ফলাফল গণনার কাজ। রাত বাড়ার সাথে সাথে অন্যান্য আসনের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!