ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই আসনেই পরাজিত ফয়জুল করীম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩৮ এএম
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুই আসনেই বেসরকারিভাবে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরিশাল ৫ ও ৬ আসনের বেসরকারি ফলাফল দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বেসরকারি ফল অনুযায়ী বরিশাল-৫ আসনে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬। আসনটিতে বিজয়ী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট।

অপরদিকে বরিশাল-৬ আসনে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট। আসনটিতে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার দলের নেতাকর্মীদেরও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে সকাল ৮টায় বরিশাল নগরীর রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষ ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে যেন ভোট দিতে পারে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জনগণ যাকে ভোট দেবে, সেখানে যেন কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। ভোটের পরিবেশ ভালো, তবে ফলাফলের আগ পর্যন্ত কিছু বলা যাবে না।