× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

যে ৩০ আসনে আইনি পদক্ষেপ নিচ্ছে জামায়াত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

জামায়াতে ইসলামী লোগো। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী লোগো। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার আবেদনসহ সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০টি আসনে ৫ থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে নানা অনিয়ম হয়েছে। যেগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় রিটার্নিং অফিসের কাছে আমাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দিয়ে সেখানে পুনরায় ভোট গণনার আবেদন করা হয়েছে।

যে ৩০ আসনে আইনি পদক্ষেপ নিচ্ছে জামায়াত

১. পঞ্চগড়-১ (সারজিস আলম)। ২. ঠাকুরগাঁও-২ (মো. আব্দুল হাকিম)। ৩. দিনাজপুর-৩ (মো. মাইনুল আলম)। ৪. দিনাজপুর-৫ (মো. আব্দুল আহাদ)। ৫. লালমনিরহাট-১ (আনোয়ারুল ইসলাম রাজু)। ৬. লালমনিরহাট-২ (মো. ফিরোজ হায়দার)। ৭. গাইবান্ধা-৪ (মো. আব্দুল রহিম সরকার)। ৮. বগুড়া-৩ (নূর মোহাম্মদ)। ৯. সিরাজগঞ্জ-১ (মো. শাহিনুর আলম)। ১০. যশোর-৩ (মো. আব্দুল কাদের)।

১১. খুলনা-৩ (মোহাম্মদ মাহফুজুর রহমান)। ১২. খুলনা-৫ (জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার)। ১৩. বরগুনা-১। ১৪. বরগুনা-২। ১৫. ঝালকাঠি-১। ১৬. পিরোজপুর-২। ১৭. ময়মনসিংহ-১ (মো. তাজুল ইসলাম)। ১৮. ময়মনসিংহ-৪। ১৯. ময়মনসিংহ-১০।

২০. কিশোরগঞ্জ-৩। ২১. ঢাকা-৭। ২২. ঢাকা-৮ (নাসীরুদ্দীন পাটওয়ারী)। ২৩. ঢাকা-১০। ২৪. ঢাকা-১৩ (মামুনুল হক)। ২৫. ঢাকা-১৭। ২৬. গোপালগঞ্জ-২। ২৭. ব্রাহ্মণবাড়িয়া-৫। ২৮. চাঁদপুর-৪। ২৯. চট্টগ্রাম-১৪। ৩০. কক্সবাজার-৪।

Link copied!