× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:২২ এএম

শিক্ষামন্ত্রী হচ্ছেন এহছানুল হক মিলন!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:২২ এএম

সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার  বিএনপির এই নেতা শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। 

বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বলছে, দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৬৬ হাজার ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে ড. আ ন ম এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়ে শিক্ষামন্ত্রী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মডার্নাইজ করে তোলা হবে। যেন আন্তর্জাতিক পরিমণ্ডলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলব।

তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব দেন, তাহলে বিগত দিনে যেভাবে শিক্ষার জন্য কাজ করেছিলাম, তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করব।

উল্লেখ্য, ড. আ ন ম এহছানুল হক মিলন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!