× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:১৮ এএম

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:১৮ এএম

গুলিবিদ্ধ বিএনপি নেতা শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

গুলিবিদ্ধ বিএনপি নেতা শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের একটি জুতার মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে বিএনপি নেতা আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহের কাজ করেন।

আহত শফিকুর রহমান জানান, কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। রোববার রাতে তারা শফিকুর রহমানকে পেয়ে আবারও চাঁদা চান এবং ফোন না ধরার কারণ জানতে চান। একপর্যায়ে তার হাতে গুলি করে পালিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলি বের হয়ে গেছে। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বাম হাতের তালুতে জখম রয়েছে। ঘটনাটি তদন্ত করছে কলাবাগান থানা পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!