স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এতে আরও উপস্থিত থাকবেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন