× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একইসঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।  তবে তথ্যটি  ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের নয় এবং তার বাসায় এমন কোনো অভিযানও হয়নি। প্রকৃতপক্ষে, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারিতে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সাভারে সেনা অভিযানের দৃশ্য।

 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

তাছাড়া, হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের দাবির বিষয়ে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। সুতরাং, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনাকে হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। 

রূপালী বাংলাদেশ

Link copied!