× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, বিএনপি নেতাকে শোকজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম-কে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, দলের অনুমতি ছাড়া নিজ উদ্যোগে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড দলের নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে যুক্তিসংগত ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলকভাবে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেন আশরাফুল ইসলাম। তিনি বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!