× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:৫৪ পিএম

জন্ম-মৃত্যুর মাঝখানে কোনো আপস নেই : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।। ছবি- সংগৃহীত

জন্ম একবার, মৃত্যুও একবার; তাই বীরের মতো লড়তে হবে। মাঝখানে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা বলেন  তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংবাদমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি বাকি তিনটি স্তম্ভকে সোজা রাখার ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করে। গত সাড়ে ১৫ বছরে আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা হারিয়ে ফেলেছিলাম। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার কণ্ঠগুলো স্তব্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল। সেই সফলতার রেশ যেন এখনও মাঝে মাঝে অনুভূত হয়। আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই।

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে সম্বোধন করে তিনি বলেন, আপনারা বিবেক অনুযায়ী চলবেন। জন্ম একবার, মৃত্যুও একবার; তাই বীরের মতো লড়তে হবে। মাঝখানে কোনো আপস নেই।

জামায়াত আমির বলেন, বিরোধী দল হিসেবে আমরা আপনাদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি। তবে এই নিশ্চয়তা সরকারি দলকেও দিতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় এবং জাতীয় স্বার্থে কোনো আপস করবে না। সরকারি দল যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তবে আমরা তাদের সোজা পথে আনার চেষ্টা করব। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!