জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম পদত্যাগ করেছেন।
গত সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সিয়াম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ২৮ মার্চ সংগঠনের দপ্তর সেলের মাধ্যমে ছাত্রশক্তির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত রাজনীতি বা এসব বিষয় নিয়ে ভাবছি না। ছাত্রশক্তি ও এনসিপির প্রতি আমার শুভকামনা থাকবে।’
এদিকে কেন্দ্রীয় ছাত্রশক্তির একটি সূত্র জানিয়েছে, সিয়াম পদত্যাগপত্র জমা দিলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। সংগঠনের শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন