× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

পতিত শেখ হাসিনার নাম উল্লেখ করে রহস্যময় একটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টা ২৩ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, এখন শুধু এটুকুই বলার বাকি—হাসিনা ব্যবস্থার সবকিছু দরকার, শুধু হাসিনাকে ছাড়া।

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টটিকে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন এবং এর মাধ্যমে তিনি বর্তমান ও অতীত রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমালোচনামূলক অবস্থান তুলে ধরেছেন বলে ধারণা করা হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা রাখছেন। তবে তার এই পোস্টটি কোন প্রসঙ্গে করা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের বিশ্লেষণ ও আলোচনা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!