× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:২৬ পিএম

চার দিনের কর্মসূচি ঘোষণা ১১-দলীয় জোটের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:২৬ পিএম

কথা বলছেন ১১-দলীয় জোটের নেতৃবৃন্দ।  ছবি : সংগৃহীত

কথা বলছেন ১১-দলীয় জোটের নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ-এ কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিন থেকে সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ চলবে।

এ ছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল জেলা পর্যায়ে একই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, আল্লামা মামুনুল হক, ড. আহমদ আবদুল কাদের, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, মোস্তাফিজুর রহমান ইরান এবং রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!