× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০২:০০ এএম

‘চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড’ চাইলেন আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০২:০০ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘চাঁদাবাজবিরোধী ও দুর্নীতিবিরোধী’ কার্ড চেয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি, এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পর সরকার নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্র পরিচালনায় দুর্বলতা স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার একদিকে জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার কথা বলছে, অন্যদিকে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এছাড়া বিপুল অঙ্কের টাকা ছাপানোর অভিযোগ তুলে তিনি সরকারের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন।

এনসিপির মুখপাত্র বলেন, দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এনসিপিকে ভোট দিলে সেই ভোট নষ্ট হবে না; প্রতিটি কেন্দ্রে দল শক্ত অবস্থান রাখবে।

তিনি আরও বলেন, জনগণের সেবা করতে এনসিপির দরজা সবার জন্য উন্মুক্ত। তবে গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য দলে কোনো জায়গা নেই।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!