× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০০ পিএম

দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ায় দুর্ঘটনায় প্রাণহানিতে জামায়াতের গভীর শোক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০০ পিএম

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ায় পৃথক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।

বিবৃতিতে বলা হয়, জুবার উপকণ্ঠে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর মৃত্যু হয়েছে। একইভাবে জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এসব ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, উভয় দেশের নিহতদের পরিবার-পরিজন, সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে জামায়াতে ইসলামী। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দেশগুলো শিগগিরই এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!