× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:৫৯ পিএম

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার : নাহিদ ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:৫৯ পিএম

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকারের বিরুদ্ধে টালবাহানা এবং ছলচাতুরীর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে এবং বিষয়টি এড়িয়ে যেতে চায়। তবে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। তার ভাষায়, এটি জনগণের প্রত্যাশার বিপরীত অবস্থান।

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!