× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৪:০৮ পিএম

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৪:০৮ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মান্যবর মিস. গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস. হুমা খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। আমীরে জামায়াত সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।

আরবি/এস

Link copied!