× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১০:৪০ এএম

বিএনপির র‍্যালি শেষে বক্তব্য দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১০:৪০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করবে বিএনপি।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে।

এরপর র‍্যালিটি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে। র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই র‍্যালি হবে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি।

র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরবি/জেআই

Link copied!