× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০৩:২৪ পিএম

শহীদের রক্তের অমর্যাদা হোক এমন ভোট চায় না জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০৩:২৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ঈদ মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের নির্বাচন পরিস্থিতি এবং তাদের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। 

আজ রোববার (৮ জুন) ঈদ মিলনায়তনে তিনি বলেন, ‘শহীদের রক্তের অমর্যাদা হয় এমন ভোট তারা দেখতে চান না’।  

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ‘সুন্দর ও সুষ্ঠু নির্বাচন’ কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্য কোনো দেশ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়।’ এদিকে তার এই মন্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব নিয়ে চলমান বিতর্কের মধ্যে তাৎপর্যপূর্ণ।

এদিন সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!