× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:৪২ পিএম

গোপালগঞ্জে রণক্ষেত্র, পুলিশ সুপার কার্যালয়ে এনসিপি নেতারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে আবারও হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

এ সময় এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে রাখা হয়।

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়িবহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ওই সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা।

Link copied!