× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৩৪ এএম

ছারছীনা পীরের সাথে সাক্ষাৎ করলেন সালাহউদ্দিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৩৪ এএম

বনানীর ছারছীনা পীরের দরবারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত 

বনানীর ছারছীনা পীরের দরবারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত 

রাজধানীতে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বনানীর খানকায়ে ছারছীনা দরবারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তিনি পীরের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া নেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, এই সাক্ষাতের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি হুজুরের সঙ্গে কেবল দোয়া ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবও একাধিকবার ছারছীনা দরবার শরীফে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। 

Link copied!