× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৬:২১ পিএম

মিথ্যা প্রচারে ‘ডিজিটাল বাহিনী’ তৈরি করেছে জামায়াত: রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৬:২১ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ‘মিথ্যা’ প্রচার করার জন্য ‘বাহিনী’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পিআর, সংস্কার, গণভোট—এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে জামায়াত ‘নির্বাচন ভণ্ডুল’ করার ‘ষড়যন্ত্র’ করছে বলেও মনে করছেন বিএনপির এই নেতা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘নিজেদের ক্ষোভের জোরে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত। তারা নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। কিন্তু সাধারণ মানুষ পিআর সম্পর্কে জানে না।’

জামায়াত প্রযুক্তি ব্যবহার করে ‘মিথ্যা প্রচার’ করার জন্য বাহিনী তৈরি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘জামায়াত ইসলামী কি মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।’
 
রিজভী বলেন, ‘ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা।’
 
তিনি আরও বলেন, ‘যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন তাদের কোনো মাস্টারপ্ল্যান আছে, তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে।’

‘জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে, এখনো কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা’, যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Link copied!