× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:২৫ পিএম

এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতসহ ৮ দলের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:২৫ পিএম

৮ দলের সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

৮ দলের সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতসহ সমমনা ৮ দলের।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ১৬ নভেম্বর রবিবার সকাল ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হবে। এর আগেই জনগণের পাঁচ দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

মুজিবুর রহমান আরও জানান, ১৩ নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। আর ১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত আট দল মনে করছে, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের মতামত ও অধিকার প্রতিফলিত হবে। তারা বলছে, সরকারের সময়ক্ষেপণ ও অগ্রগতি না থাকায় কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হচ্ছেন তারা।

Link copied!