× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৫:৫৫ পিএম

জনগণের অভিপ্রায় উপেক্ষিত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৫:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘আমরা গণভোট আর সংসদের ভোট একই দিনে না দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি। তবুও সেসব উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এ ক্ষেত্রে প্রতীকের ভোট বন্ধ হলে, সেদিন গণভোটের কী হবে বলেও প্রশ্ন তোলেন তিনি। 

এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, ‘এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিলাম আমরা আট দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এই সংকট নিরসন হলো না।’

আজ সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদ মিলে প্রধান উপদেষ্টার দেওয়া সকল সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলেও জানান গোলাম পরওয়ার। বলেন, সমমনা আট দলের বাকি দলগুলোও এসব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। এরপর সব মিলিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!