× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০২:২২ পিএম

কাল লন্ডন যেতে পারেন খালেদা জিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০২:২২ পিএম

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ উদ্দেশ্যে কাতার সরকারের আনুষ্ঠানিক অনুরোধে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সম্মতি দিয়েছে দেশটি। কাতারের আমিরও প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

এর আগে সকালে কাতার জানায়, তারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন। তখনই কাতার ইতিবাচক সাড়া দিলেও আজ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিলের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে চার সদস্যের মেডিকেল দল বুধবার ঢাকায় পৌঁছায়। তারা এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

Link copied!