× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২৮ পিএম

টাঙ্গাইলে ভোটযুদ্ধে ২ সহোদর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২৮ পিএম

বিএনপির মনোনয়নপ্রাপ্ত দুই ভাই

বিএনপির মনোনয়নপ্রাপ্ত দুই ভাই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই সহোদর পেলেন বিএনপির মনোনয়ন। এদের মধ্যে এক ভাই আব্দুস ছালাম পিন্টু (টাঙ্গাইল-২) ও অন্যজন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫, সদর আসন)। এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ২টিতে সহোদরদের ভোটযুদ্ধে অংশ নেওয়ার পথ সুগম হলো।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ওই সময় কোনো প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!