× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৫৪ পিএম

বিজয় দিবসকে সামনে রেখে জামায়াতের ৩ দিনের কর্মসূচি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৫৪ পিএম

জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন দিনব্যাপী কর্মসূচি পালন করবে। শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর (রোববার) ঢাকার কৃষিবিদ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পরের দিন, ১৫ ডিসেম্বর (সোমবার), রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন/যুব র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শুরু হওয়া এই র‌্যালি শাহবাগ, কাঁটাবন, সাইন্স ল্যাব ও কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে মিলিত হবে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান র‌্যালিতে নেতৃত্ব দেবেন।

জামায়াতের পক্ষ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সকল শাখা সংগঠন ও দেশবাসীকে আলোচনা সভা, র‌্যালি ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানানো হয়েছে।

Link copied!