× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১১ এএম

বিজয় দিবসে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথের আহ্বান হেফাজতের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১১ এএম

হেফাজতে ইসলামের লোগো

হেফাজতে ইসলামের লোগো

বিজয় দিবস উপলক্ষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় লড়াইয়ের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ভৌগোলিকভাবে আমরা স্বাধীন হলেও দিল্লির আধিপত্যবাদ প্রতিনিয়ত দেশকে ক্ষতবিক্ষত করছে। সীমান্তে নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে, যার ফলে কৃষিজমি ও কৃষকের জীবন বিপন্ন হয়ে পড়েছে। সর্বশেষ শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো এমন এক ষড়যন্ত্র যা বাংলাদেশের জুলাই বিপ্লবীদের স্তব্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। একাত্তরের বিজয়কেও তারা নিজের দাবি করতে চায়।

হেফাজতের নেতারা আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী একটি চক্র দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব জুলাইযোদ্ধাকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!