× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:০৯ এএম

আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:০৯ এএম

দীর্ঘ ১৭ বছর পর গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান জিয়াউর রহমানের সমাধিতে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় দলের নেতাকর্মীও উপস্থিত থাকবেন।

এরপর সেখান থেকে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি। এ উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার পর আজই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা গেছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করার সময় তিনি খালি পায়ে মাটি স্পর্শ করেন।

দুপুর ১২টা ৩৫ মিনিটে লাল-সবুজ রঙের বাসে করে বিমানবন্দর এলাকা ছাড়েন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান এবং সেখানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন।

বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা শেষ করে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। রাত সাড়ে ৭টার দিকে হাসপাতাল ত্যাগ করে গাড়িবহরসহ গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন এবং রাত ৮টা ২৫ মিনিটে সেখানে পৌঁছান।

 

Link copied!