× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:২১ পিএম

‘তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:২১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেন, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যেকোনো সময় ভোটার করতে পারেন। সেদিক বিবেচনায় তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই।

তবে  শনিবার (২৮ ডিসেম্বর)  ভোটার হতে তারেক রহমান নির্বাচন ভবনে আসবেন কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য আবেদন করবেন।  

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল। অপর দুই সদস্য হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

এ ছাড়া নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!