আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যাবে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে সংকটময় মুহূর্ত পার করছেন।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি দেখা দেয়। অবনতির কারণে প্রথমে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে নেওয়া হয়।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকরা মিলিতভাবে খালেদা জিয়ার চিকিৎসা চালাচ্ছেন এবং তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন।

-20251228022329.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন