× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:২০ পিএম

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:২০ পিএম

স্ত্রী জোবাইদা রহমান ।   ছবি : সংগৃহীত

স্ত্রী জোবাইদা রহমান । ছবি : সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন  ডা. জোবাইদা রহমান।
 
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান ও এক ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর সেখান থেকে বের হয়ে যান।

এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। এর ১০ মিনিট পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু হাসপাতালে যান। এ ছাড়া একইদিন হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!