× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ : জাতীয় ঐক্যের আহ্বান সাকির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জোনায়েদ সাকি। ছবি- সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জোনায়েদ সাকি। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সাক্ষাৎকালে দেশ পুনর্গঠন, সুষ্ঠু নির্বাচন এবং গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাকি।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতারসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি শোক ও সমবেদনা জানান সাকি ও তার সহকর্মীরা।

বৈঠক শেষে জোনায়েদ সাকি বলেন, ‘আমরা শোক জানাতে এসেছিলাম। একই সঙ্গে তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথাও শুনেছি। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কথা আমরা বলেছি।’

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, আর সে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

এদিকে আজ সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাম জোটের নেতারা বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে বলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে অংশ নেন।

Link copied!