× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৫০ এএম

আজ ছয় নির্বাচনি জনসভায় থাকবেন তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৫০ এএম

তারেক রহমান। ছবি : সংগৃহীত

তারেক রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রামে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ চার জেলায় ছয় নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। 

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

দ্বিতীয় ধাপে আজ চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের প্রথম নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিকেলে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমান অংশ নেবেন। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান।

বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন।

নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এ জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রাম মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!