× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

ষড়যন্ত্র রুখে দিতে জনগণই যথেষ্ট : রবিউল আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। ছবি- সংগৃহীত

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। ছবি- সংগৃহীত

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র হলেও জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের কারণে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ যেখানে সোচ্চার থাকে এবং প্রার্থী জনপ্রিয় হয়, সেখানে সব ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা ১০ আসনে নির্বাচন প্রচারণাকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, ষড়যন্ত্র আসনভিত্তিক নয়, এটি দেশব্যাপী নির্বাচনকে কেন্দ্র করেই হয়। কিন্তু জনগণ সজাগ থাকলে এবং বিএনপির প্রার্থীর সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ থাকলে কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে না।

তিনি বলেন , একটি পক্ষ বিকাশসহ ডিজিটাল লেনদেনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে এবং আরেকটি গোষ্ঠী মানুষকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। তার ভাষায়, “একটি রাজনৈতিক দল অবৈধ পন্থায় ভোট কিনতে চাইছে, আরেকটি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী চায় মানুষ ভোটমুখী না হোক। এই দুই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ এখন দায়িত্বশীল ও সচেতন। তারা অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থী ও দলকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে চায়। জনগণ যখন কনসার্ন থাকে, তখন সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়,” যোগ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে শেখ রবিউল বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে নিরাপদভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের মত প্রকাশ করবে এটাই আমাদের প্রত্যাশা। কেউ যদি ভোট নিয়ে ষড়যন্ত্র বা কারচুপি করতে চায়, জনগণই তা রুখে দেবে।

নিজ এলাকার প্রসঙ্গে  রবিউল আলম বলেন,  ঢাকা-১০ এলাকার মানুষ  নিজেদের অধিকার নিয়ে সচেতন এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে।  এলাকায় নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে, তবে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করবেন।

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় চাঁদাবাজির অভিযোগ অপপ্রচার। কেউ নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। তবে যদি কেউ প্রমাণ দিতে পারে, অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কেউ ষড়যন্ত্র করে বিএনপি কিংবা বিএনপির প্রার্থীকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। জনগণ আমাদের সঙ্গে আছে এই বিশ্বাসেই আমরা এগিয়ে যাচ্ছি।

Link copied!